ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৪ ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন

ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেন

ছবি: সংগৃহীত


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল মঞ্চে উঠে এলো স্পেন। ১৬ বছরের ইয়ামাল ও দানি অলমোর গোলে জয় পেয়েছে লা রোযারা। যদিও প্রথমার্ধে আগে গোল করে ফরাসিরা।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ শুরুর আগেই অবশ্য স্পেনকে ইউরোর শিরোপার সবচেয়ে বড় দাবিদার বলে মানছিলেন বেশিরভাগ ফুটবল বিশেষজ্ঞ। স্পেনের ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল অসাধারণ স্ট্রাইক দিয়ে হয়ে গেলেন ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। আর তার ম্যাচে গোল পেয়েছেন দানি অলমোও।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (৯০ জুলাই) রাতে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ইউরো ফুটবল আসরে ছয় ম্যাচ খেলে সবগুলোতেই জয় পায় স্পেন।

রোমাঞ্চকর লড়াইয়ে তিনটি গোলই হয়েছে ২৫ মিনিটের মধ্যে। রান্দাল কোলো মুয়ানির গোলে পিছিয়ে পড়া স্পেন সমতায় ফেরে ইয়ামালের গোলে। তাদের জয়সূচক গোলটি করেন দানি ওলমো।

আগামী রোববার বার্লিনের ফাইনালে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক