অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:৩৭:১০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি

ছবি: সংগৃহীত


আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাবে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। এই সফরে তিন সংস্করণেই সিরিজ খেলবে তারা।

মূলত ৯টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডেলেড স্ট্রাইকার্সের পাশাপাশি স্থানীয় ৭টি দলও এই টুর্নামেন্টে খেলবে। এবার এই সফরকে সামনে রেখে তিন ফরম্যাটের আলাদা ঘোষণা করেছে বিসিবি।

টি-টোয়েন্টিতে আকবর আলি, ৫০ ওভারের ফরম্যাটে আফিফ হোসেন ধ্রুব এবং চার দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়ক হিসেবে রেখেছে বিসিবি।

টি-টোয়েন্টি দল : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, এলিস ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।


ওয়ানডে দল : তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসাইন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।


চার দিনের দল : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, সাদা হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক