আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনালে থাকছে ব্রাজিলের ৫ রেফারি
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ AM

আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনালে থাকছে ব্রাজিলের ৫ রেফারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৩০:৩৬ AM

আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনালে থাকছে ব্রাজিলের ৫ রেফারি

ছবি: সংগৃহীত


চলমান কোপা আমেরিকার ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে।

ঘোষিত তথ্য অনুয়ায়ী, খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস। তার সঙ্গে অ্যাসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই থাকছেন ব্রাজিলের।

এর আগে ২০২০ সালে কাতার বিশ্বকাপ বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল আজেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেওয়া, আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়ায় ক্ষোভ রয়েছে আর্জেনটাইনদের। একই ম্যাচে ১৫ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি। কারণ গোল বিল্ডআপের ২৭ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস লো সেলসো-ভিএআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

ওই দিন ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসি বলেছিলেন, ‘তুমি তো আমাদের দুবার শেষ করে দিয়েছো।’

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী