আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানলেন শোয়েব মালিক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৮ AM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৪ ০৮:৩৩:০৩ AM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানলেন শোয়েব মালিক

ফাইল ছবি


পাকিস্তান ক্রিকেটে সব থেকে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে একজন হলেন শোয়েব মালিক। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত দেখা যায় এই পাক অলরাউন্ডারকে। তবে অবশেষে দীর্ঘ দুই যুগের লম্বা ক্যারিয়ারের ইতি টানলেন শোয়েব।

পাকিস্তানের স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন শোয়েব। তবে ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে মাঠে নেমেছিলেন শোয়েব। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের পর প্রায় তিন বছর কেটে গেছে। এই সময়ে জাতীয় দলের হয়ে আর ম্যাচ খেলেননি। তবে স্বপ্ন দেখছিলেন আবারও দলে ফেরার। কিন্তু তা হয়ে ওঠেনি।

পাকিস্তান জাতীয় দলের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই।

অবসরের পর কোন পেশা বেছে নেবেন এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, জাতীয় দলে কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া দলে মেন্টর হিসেবে কাজ করতে চাই। আশা করি, আমার পছন্দের চাকরির অফার ভবিষ্যতে পাব।

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মালিকের। আর বাংলাদেশের বিপক্ষে মিরপুরের টি-টোয়েন্টি ম্যাচটিই পাকিস্তানের জার্সিতে তার শেষ।

টেস্টে ৩৫ ম্যাচের বেশি সুযোগ না পেলেও সীমিত ওভারের ক্রিকেটে একাদশের নিয়মিত সদস্য ছিলেন এই অলরাউন্ডার। টেস্টে ১৮৯৮ রানের পাশাপাশি ৩২ উইকেট নিয়েছেন মালিক। ৩ সেঞ্চুরির ক্যারিয়ারে তার সেরা ইনিংস ২৪৫ রান।

আর ২৮৭ ওয়ানডেতে ৯ সেঞ্চুরি ও ৪৪ ফিফটিতে ৭৫৩৪ রান করেছেন তিনি। নামের পাশে উইকেট ১৫৮টি। আর টি-টোয়েন্টিতে ১২৪ ম্যাচে ২৪৩৫ রান করেছেন শোয়েব। ফিফটি ৯টি। পাশাপাশি শিকার করেছেন ২৪ উইকেট।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি