আর্জেন্টিনাকে বিদায় করে ফ্রান্সের প্রতিশোধ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ AM

আর্জেন্টিনাকে বিদায় করে ফ্রান্সের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৪ ১২:১৪:৫১ PM

আর্জেন্টিনাকে বিদায় করে ফ্রান্সের প্রতিশোধ

ছবি: সংগৃহীত


শুরুটা হয় কাতার বিশ্বকাপ থেকে। ফ্রান্সকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা।

এরপর কোপা আমেরিকায় ফ্রান্সকে লক্ষ্য করে ‘বর্ণবাদী’ গানে আলোচনায় এসেছিল তারা। এবার দুদল মুখোমুখি হয় অলিম্পিকে।

কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের বিদায় করে ‘প্রতিশোধ’ পূর্ণ করে স্বাগতিক দেশ।  

‘বর্ণবাদী’ গান নিয়ে সমালোচনার পর অলিম্পিকে যখন ফ্রান্স-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া নিশ্চিত করা হয়েছিল, তখন থেকেই ছড়ানো শুরু করে উত্তাপ।

যার প্রতিফলন দেখা যায় স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার আগে আর্জেন্টিনা দর্শকদের দুয়ো দিতে থাকে ফরাসি দর্শকরা।এই উত্তাপ ছড়ায় ম্যাচের শেষেও।  

তবে এর আগে বোর্দোতে ম্যাচ মাঠে গড়ানোর পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ফরাসিরা। ওলিসির করা কর্নার থেকে উড়ে আসা বল নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে হেডে লক্ষ্যভেদ করেন জঁ ফিলিপ মাতেতা। গোল হজম করে সমতায় ফেরার চেষ্টা অব্যাহত রাখে আর্জেন্টিনা। তবে পুরো সময় জুড়ে জাল খুঁজে পায়নি তারা। উল্টো ফ্রান্স সুযোগ পেয়ে জাল খুঁজে নেয় আরও একবার। যদিও সেটি রেফারি বাতিল করে।  

তবে শেষ বাঁশি বাজার পরই উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা সমর্থকরা। ফুটবলাররও মাঠে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এর মধ্যেই বাধে সংঘর্ষ আর হাতাহাতি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফ্রান্সের কেউ আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি করে উদযাপন করেন। এরপরেই বাধে বিপত্তি। যদিও পরবর্তীতে ফরাসি ফুটবলাররা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপন করে।  

এদিকে ১-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা ফ্রান্স মুখোমুখি হবে মিশরের। যারা গতকাল রাতে প্যারাগুয়ের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয়।  

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী