সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৪ ০৭:১৭:২৪ পূর্বাহ্ন

সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ছবি: সংগৃহীত


ইউরোপে দলবদলের মৌসুম শেষ। দলগুলো নিজেদের গুছিয়ে নিয়ে শুরু করেছে প্রাক-মৌসুম প্রস্তুতি। এর মধ্যেই শোনা গেল নতুন গুঞ্জন। সৌদি প্রো লিগ থেকে অফার পেয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার রিচার্লিসন। তবে লোভনীয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই স্ট্রাইকার।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, রিচার্লিসনের দিকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাত বাড়িয়েছিল সৌদির ক্লাব আল হিলাল। তবে নেইমারের ক্লাব তার সতীর্থকে কত টাকা প্রস্তাব করেছে সেটা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, টাকার অঙ্কটা কয়েক কোটি হবে। সৌদি প্রো লিগ বলে কথা!

ইএসপিএনকে রিচার্লিসন বলেন, ‘আমার জন্য প্রস্তাব ছিল। তবে ব্রাজিলের জার্সিতে এবং প্রিমিয়ার লিগে খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছি আমি। টাকা অনেক বেশি। কিন্তু স্বপ্ন আরও বড়।’

২০২২ সালে এভারটন ছেড়ে টটেনহ্যামে পাড়ি জমিয়েছেন রিচার্লিসন। ৯০০ কোটি টাকায় তখন তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয় টটেনহ্যামের। দুই বছরে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে খেলেন ৬৬ ম্যাচ। করেছেন ১৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। 

ব্রাজিলের জার্সিতে রিচার্লিসনের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। জাতীয় দলের হয়ে ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৮ ম্যাচ খেলে করেছেন ২০ গোল। সেই সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। তবে এখনো জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারেননি তিনি। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক