নারী বিশ্বকাপে ফিফার আয় ৫৭ কোটি ডলার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপে ফিফার আয় ৫৭ কোটি ডলার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০২:০৮:১৯ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপে ফিফার আয় ৫৭ কোটি ডলার

ছবি: সংগ্রহীত


এবারের নারী বিশ্বকাপ আগের অন্যান্য আসরগুলো থেকে অনেকটাই আলাদা। যেখানে ২৪ দল নিয়ে খেলা পরিচালিত হত সেখানে চলতি আসরে খেলা হয়েছে ৩২ দল নিয়ে। প্রথম থেকে এ নিয়ে অনেক সমালোচনা হলেও শেষ পর্যন্ত তা কার্যকরী হচ্ছে, একইসাথে রেকর্ড পরিমাণ আয় করেছে ফিফা। 


২০ আগস্ট অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের ফাইনাল খেলা। অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড। ম্যাচটি গ্যালারিতে উপভোগ করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 


এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নারী বিশ্বকাপ থেকে ফিফার আয় প্রায় ৫৭ কোটি মার্কিন ডলার, যা নতুন রেকর্ড।  


কাতার বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছিল ৭৫০ কোটি মার্কিন ডলার। যা এখন পর্যন্ত যেকোনো বিশ্বকাপ থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড। সেই তুলনায় নারীদের বিশ্বকাপ থেকে আয় হয়েছে অনেক কম। তবে ৫৭ কোটিও নারীদের ফুটবলে নতুন রেকর্ড। এবারের আসর থেকে এত আয় দেখে অবাক হয়েছেন খোদ ফিফা প্রেসিডেন্টও। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এবারের বিশ্বকাপ থেকে আয় হয়েছে ৫৭ কোটি মার্কিন ডলার। আমরা কোনো লোকসান করিনি এবং ক্রীড়া ইতিহাসে ছেলেদের বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছি।'


দলের সংখ্যা বৃদ্ধি করা নিয়ে প্রশ্নেরও জবাব দিয়েছেন ইনফান্তিনো। তার মতে, সমালোচকদের ভুল প্রমাণ করেছে ফিফা। তিনি বলেন, 'ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ' এবারের আসর তার বক্তব্যের পক্ষেই কথা বলছে। অনেকেই ভেবেছিলেন দলের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্বকাপের অনেক ম্যাচে একতরফা প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জ্যামাইকা ও মরক্কোর মতো দলগুলো যাদের র‍্যাংকিংয়ে অবস্থান ৪০-এর আশেপাশে, তারাও গ্রুপ পর্ব পেরিয়ে গেছে।  


ইনফান্তিনোর মতে, দলের সংখ্যা বৃদ্ধি করায় বিশ্বকাপেরই লাভ হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী ফুটবল এতে উপকৃত হয়েছে। এ নিয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, 'আমরা খেলাটির উন্নতির জন্য বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছি এবং আমরা বিশেষ লক্ষ্য রেখেছি মেয়েদের ফুটবলের দিকে। করোনা মহামারিতে যখন সবকিছু থমকে গিয়েছিল, তখনও আমরা কাজ চালিয়ে গেছি। যে কারণে নারীদের ফুটবল কঠিন সময়েও টিকে ছিল। ' 


তিনি আরও বলেন, 'আমরা বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৩২-এ উন্নীত করেছি। আমার মনে আছে সমালোচকরা বলেছিল এই পরিকল্পনা ব্যর্থ হবে। অনেকে বলেছিল অনেক ম্যাচের স্কোর হতে পারে ১৫-০, যা মেয়েদের ফুটবলের জন্য ক্ষতির কারণ হবে। কিন্তু আগের মতোই ফিফা এক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছে। নতুন ৮টি দলের অভিষেক হয়েছে। বিশ্বের অনেক দেশ এখন ভাবতে পারে যে, তাদেরও বিশ্বকাপ খেলার সুযোগ আছে। ' 

এস.ডি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক