যে কারণে ফুটবলারদের ছুটি বাড়ানোর পরিকল্পনা রিয়ালের
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ AM

যে কারণে ফুটবলারদের ছুটি বাড়ানোর পরিকল্পনা রিয়ালের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ১১:৪৭:৩৬ AM

যে কারণে ফুটবলারদের ছুটি বাড়ানোর পরিকল্পনা রিয়ালের

ছবি: সংগৃহীত


বরাবরই শক্তিশালী সাইড বেঞ্চ থাকে রিয়াল মাদ্রিদের। এবার কিলিয়ান এমবাপে, এন্দ্রিকদের মতো ফুটবলারদের সংযোজন দলের জন্য আরও বেশি বিকল্প এনে দিয়েছে। তাই নতুন মৌসুম শুরু করার আগে ফুটবলারদের ছুটি বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন কার্লো আনচেলত্তি।

ঘুরিয়ে-ফিরিয়ে খেলোয়াড়দের মাঠে নামাতে চান রিয়াল কোচ। একই সঙ্গে খেলোয়াড়দের বেশি বেশি ছুটি দিতে চান তিনি। এর মধ্যেই এ মৌসুমে এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামদের ব্যক্তিগত ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ।

মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ লা লিগার নতুন মৌসুম শুরু হবে রিয়ালের। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘খেলোয়াড়দের বিশ্রাম প্রয়োজন। তাদের ছুটি প্রয়োজন এবং এ মৌসুমে আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত ছুটি দেওয়ার কথা ভাবছি।’

‘আমরা মৌসুমের মধ্যে ছুটি দেওয়ার কথা ভাবছি। খেলোয়াড়েরা যাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে, এ জন্য তাদের এক সপ্তাহর ছুটি দেওয়া যায়। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে খেলা খেলোয়াড়দের। কারণ, তারা আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময়ও এক দিনের ছুটিও পায় না।’-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ