মার্টিনেজ-ভক্তদের সুখবর দিলো অ্যাস্টন ভিলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১০ AM

মার্টিনেজ-ভক্তদের সুখবর দিলো অ্যাস্টন ভিলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৮:২৯:৪৫ AM

মার্টিনেজ-ভক্তদের সুখবর দিলো অ্যাস্টন ভিলা

ছবি: সংগৃহীত


এমিলিয়ানো মার্টিনেজ লম্বা সময় ধরে অ্যাস্টন ভিলায় খেলছেন। তার সঙ্গে আরও একবার চুক্তির মেয়াদ বাড়ালো ইংলিশ ক্লাবটি।  আগে থেকেই ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত মার্টিনেজের সঙ্গে চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানো হয়েছে। এবার ২০২৯ সাল পর্যন্ত দলটির জার্সিতে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। চতুর্থ হয়ে মৌসুম শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী