দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৪:১৯:৩৪ AM

দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান

ছবি: সংগৃহীত


রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। হারের পর তীব্র সমালোচনা সহ্য করতে হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের। আগামী পরশু থেকে একই ভেন্যুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের। সেটি বিবেচনায় নিয়ে
দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরিয়েছে প্রথম টেস্ট থেকে বাদ পড়া ৩ ক্রিকেটারকে। প্রথম টেস্টে তাদের দল ছিল ১৪ জনের, দ্বিতীয় টেস্টে তিন ক্রিকেটার বেড়ে হলো ১৭ জন।

প্রথম টেস্টে কোনো স্পিনার না খেলানো ভুগিয়েছে পাকিস্তানকে। সেই ভুল শুধরে এবার দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার কামরান গুলামকে। প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন তাঁরা। পেস বোলিং সহায়ক উইকেটকে প্রাধান্য নিয়ে পরে তাঁদের ‘এ’ দলে পাঠিয়ে দিয়েছিল স্বাগতিকেরা।

সদ্য বাবা হওয়া শাহিন শাহ আফ্রিদির শুধু প্রথম টেস্ট খেলার কথা ছিল। তবে তাঁকেও দ্বিতীয় টেস্টের জন্যও রেখে দিয়েছেন নির্বাচকেরা। ফিটনেস ইস্যুতে প্রথম টেস্ট থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।

দ্বিতীয় টেস্ট ১৬ সদস্যের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহিন শাহ আফ্রিদি।

জৈন্তাবার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ