ভুটান ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জামাল
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ AM

ভুটান ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জামাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ০৫:৫৪:৪৭ AM

ভুটান ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জামাল

ছবি: সংগৃহীত


সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলছে। ভুটানের থিম্পুতে আজ (বৃহস্পতিবার) প্রথম প্রীতি ম্যাচ খেলছে স্বাগতিকদের বিপক্ষে। যদিও এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জামাল ভূঁইয়া। ফলে তার পরিবর্তে লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্ব করছেন তপু বর্মণ।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গোলপোস্টের নিচে মিতুল মারমাকে বেছে নিয়েছেন। ডিফেন্সে তপু বর্মণ ও শাকিলের দুই পাশে রয়েছেন বিশ্বনাথ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডে নেই নিয়মিত অধিনায়ক জামাল। গতকাল অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্স করলেও আজ তিনি একাদশেই নেই। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের জায়গায় এসেছেন সোহেল রানা। তার সঙ্গী হিসেবে আছেন হৃদয়। দুই উইংয়ে রয়েছেন ফাহিম ও আরেক সোহেল রানা।

ফরোয়ার্ডে রয়েছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। এর আগে দুই জনেরই ভুটানের বিপক্ষে গোল করার কীর্তি রয়েছে।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন ও রাকিব হোসেন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ