ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টায় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমিতে কৃষিকাজ করার সময় প্রচন্ড বজ্রপাতে আমজদ হোসেন (৩৫) মারা যায়। সে গ্রামের রইছ মিয়ার পুত্র। আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, বিষয়টি শুনেছি। সঠিকভাবে তথ্য পাওয়া গেলে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




