১৩ সেকেন্ডেই গোল খেয়ে যা বললেন দোন্নারুম্মা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

১৩ সেকেন্ডেই গোল খেয়ে যা বললেন দোন্নারুম্মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ০৬:৫৭:৪১ পূর্বাহ্ন

১৩ সেকেন্ডেই গোল খেয়ে যা বললেন দোন্নারুম্মা

ছবি: সংগৃহীত


ম্যাচের তখন সবে শুরু।  ঘড়ির কাঁটা এক মিনিটের অর্ধেকও পার হয়নি। এর মধ্যেই দুলে উঠলো ইতালির জাল। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে এমন গোল খেয়ে দোন্মারুম্মার দাবি, তিনি গ্লাভসও ঠিকমতো হাতে পরতে পারেনি তখন। প্রস্তুত ছিলেন না।

উয়েফা নেশন্স লিগে শুক্রবার ১৩ সেকেন্ডে গোল করে ফ্রান্স। এক সতীর্থের ব্যাক-পাসে বলের নিয়ন্ত্রণ নিতে অপেক্ষায় ছিলেন ইতালির ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো। তিনি অনেকটাই হেয়ালি ভাব নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এই সুযোগে তার সামনে থেকে ছোঁ মেরে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ফ্রান্সের বারকোলা। ডান পায়ের শটে এগিয়ে আসা দোন্নারুম্মাকে পরাস্ত করেন তিনি।

খেলার শুরুতে বারকোলা যখন গোলের পথে ছুটে যাচ্ছিলেন, হতদন্ত হয়ে গ্লাভস ঠিক করতে করতে ঠেকাতে এগিয়ে যান দোন্নারুম্মা। গোলের পর রেফারির সঙ্গে উচ্চবাক্য করতেও দেখা যায় তাকে। ম্যাচ শেষে অবশ্য খুশি দোন্নারুম্মা। শুরুতে গোল খেয়েও তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশি তিনি।

ম্যাচ শেষে দোন্নারুমা বলেন, ‘আমি তো প্রস্তুতই ছিলাম না। গ্লাভসও তখন ঠিকঠাক পরতে পারিনি। আমরা খুব একটা চটপটেও হতে পারিনি তখন। বল তো আমাদেরই ছিল, আরও একটু সময় ধরে রাখতে পারতাম।’

‘তবে এরপর আমরা দারুণভাবে সাড়া দিয়েছি। এত দ্রুত গোল হজম করার পর কাজটা কখনোই সহজ নয়। তবে ছেলেরা ধীরস্থির থেকেছে এবং অনুশীলনে যা করেছি, সেটা করায় মনোযোগী হয়েছে। ম্যাচ জয়ের জন্য এসবই জরুরি ছিল।’- আরও যোগ করেছেন ইতালিয়ান গোলরক্ষক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক