কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৬:০৪:২৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ছবি: সংগৃহীত


“বহু ভাষায় শিক্ষার প্রসার: পারষ্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্য নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ পালিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মহিব উল্লাহ’র পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মুহাম্মদ জহরুল হোসেন।

এ সময় বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসউদ, কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার এখলাছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: