এবার প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

এবার প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০১:০৮:৪৫ পূর্বাহ্ন

এবার প্যারাগুয়ের কাছে ব্রাজিলের হার



ম্যাচজুড়ে বিবর্ণ ফুটবল দেখা গেল ব্রাজিলের। প্যারাগুয়ের বিপক্ষে কেবল বল দখল ছাড়া কোনো অর্জনই ছিল না দলটির। যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার হারতে হয়েছে তাদের। সঙ্গে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ খেলাও।  

বুধবার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। দলটির হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেস। বাছাইপর্বে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। সবমিলিয়ে ৮ ম্যাচের স্রেফ ৩টিতে জয় পেয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান টেবিলের পাঁচে।  

ঘরের মাঠে প্যারাগুয়ের শুরুটা হয় দুর্দান্ত। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি তারা। ২০তম মিনিটে ভুল করে বসে ব্রাজিল। দলটির ডিফেন্ডার গাব্রিয়েলের হেড থেকে বক্সের বাইরে বল পেয়ে যান গোমেস। সেখান থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মায়ামির এই মিডফিল্ডার। পাঁচ মিনিট পর ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ব্রাজিল। তবে ভিনিসিয়ুস থেকে পাওয়া আরানার শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ে ডিফেন্ডার।

বিরতির পর আগের মতোই ছন্দহীন থাকে ব্রাজিল। বল দখলে রাখলেও প্রতিপক্ষে রক্ষণভাগ ভাঙতে পারছিল না তারা। শেষদিকে গিয়ে ভালো একটি সুযোগ পায় সেলেসাওরা। তবে ডি বক্সের বাইরে থেকে উপর দিয়ে বল উড়িয়ে মারেন গেরসন। আর ২০০৮ সালের পর পর প্রথমবার প্যারাগুয়ের বিপক্ষে হারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক