প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ক্রিকেটাররা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ AM

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ক্রিকেটাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০৩:৩১:৪৬ AM

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা।

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স। এর মধ্যেই আজ ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস।

কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ