এনসিএলকে ‘পিকনিক ক্রিকেট’ বলায় ম র্মা হ ত জাকের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

এনসিএলকে ‘পিকনিক ক্রিকেট’ বলায় ম র্মা হ ত জাকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৮:২৩:০১ পূর্বাহ্ন

এনসিএলকে ‘পিকনিক ক্রিকেট’ বলায় ম র্মা হ ত জাকের

ছবি: সংগৃহীত


দেশের ঘরোয়া টুর্নামেন্ট এনসিএলকে অনেকেই পিকনিক ক্রিকেট বলে থাকেন, যা শুনলে কষ্ট পান বাংলাদেশি ব্যাটার জাকের আলি অনিক। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ডাক পাওয়া এই ক্রিকেটার বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এনসিএলসহ ঘরোয়া টুর্নামেন্টের মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নতি হচ্ছে বলেও মনে করেন তিনি ।

মিরপুরে আজ (শুক্রবার) গণমাধ্যমকে জাকের বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার খুবই কষ্ট লাগে, অনেকে বলে যে, পিকনিক ক্রিকেট। এই জিনিসটা খুব কষ্ট লাগে। আমরা জানি, আমরা কতটা কষ্ট করে খেলি ক্রিকেটার হিসেবে। তাই দয়া করে এই কথাগুলো বলবেন না। আমি এই কথায় খুব দুঃখ পাই।’

জাকের আলি আরও বলেন, ‘আমি ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলি। আমি জানি, আমার কতটা কষ্ট হয়। একেকটা রান করতে কতটা কষ্ট হয়েছে। তাই সবার কাছে অনুরোধ থাকবে (যেন এরকম কিছু বলা না হয়)। ক্রিকেটার হিসেবে আমরা অনেক কষ্ট করি। আরও কষ্ট করব ইনশাআল্লাহ্‌। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট দিন দিনে উন্নতি হচ্ছে, সামনে আরও হবে।’

নিজেদের খেলায় ‍উন্নতিতে কোচদের অবদান নিয়ে জাকের বলেন, ‘সবশেষ কয়েকটা দিন যে আমরা অনুশীলন করলাম...সোহেল (ইসলাম) স্যার, (মিজানুর রহমান) বাবুল স্যার। উনারা অনেক পরিশ্রম করেছেন। দুই শিফটেও কাজ করেছেন। সকাল বেলা আমাদের লাল বলের ক্রিকেট দেখেছেন, আবার সাদা বলের ক্রিকেট পর্যবেক্ষণ করেছেন বিকেলে। উনারা কী পরিমাণ কষ্ট করছেন সেটা আপনারা বোঝেন।’

তবে ঘরোয়া কোচরা যেভাবে কৃতিত্ব পান না বলেও আক্ষেপ আছে এই তরুণ ব্যাটারের, ‘অবশ্যই ঘরোয়া কোচদের অবদান থ্যাংকলেস বলা যায়। উনাদের সেভাবে হাইলাইট করা হয় না। কারও নাম ধরে বলতে চাই না। সবারই অবদান আছে। প্রত্যেক কোচের সঙ্গে আমার কাজ করা হয়েছে। সবাইকে ছোটবেলা থেকে চিনি। উনারা আমাদের খুঁটিনাটি সব জানেন। উনাদের সঙ্গে ফ্রি-লি কাজ করা যায়।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক