কবে মাঠে ফিরছেন মেসি, মিলল সুখবর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ AM

কবে মাঠে ফিরছেন মেসি, মিলল সুখবর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০২:০৫:২৫ AM

কবে মাঠে ফিরছেন মেসি, মিলল সুখবর


দীর্ঘদিন ধরে মাঠের বাইরে লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির মাঠে ফেরার প্রতীক্ষা রয়েছে কোটি কোটি ভক্ত। সেই ভক্তদের সুখবর দিলেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কোচ জিরার্দো মার্তিনো। সব কিছু ঠিক থাকলে এ সপ্তাহে মাঠে ফিরবেন মেসি।

গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ফোলা পা দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর এখন পর্যন্ত মাঠে ফেরা হয়নি আর্জেন্টাইন মহাতারকার।

দীর্ঘ দুই মাস পর তাকে নিয়ে সুখবর দিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন মেসি। সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রোববার (১৫ অক্টোরব) মায়ামির জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। এর আগেও এ ম্যাচে মেসির ফেরার কথা জানিয়ে ছিলেন মার্তিনো।

ইন্টার মায়ামির কোচ বলেন, ‘হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। (শনিবার) অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা আগাব। তবে এই ম্যাচের জন্য প্রস্তুত।’

মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসির দল ইন্টার মায়ামি। এর মধ্যে প্লে-অফও নিশ্চিত করেছে তারা। নিজেদের মাঠে রোববার ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে লড়বে মায়ামি।

এ ম্যাচ দিয়ে মেসির ফেরা নিয়ে মার্তিনো আরও যোগ করে বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড়কে দলে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আর এই দল এমনিতেই দারুণ ছন্দে আছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আমরা আনন্দিত।’

দুই মাসের এই চোটে মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলা হয়নি মেসির। এমন কী বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলা হয়নি দুটি ম্যাচ। এ পরিস্থিতিতে মেসির চোট নিয়ে তৈরি হয় নানান শঙ্কা। বিশেষ করে বারবার চোটে পড়ায় তার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে।

অবশ্য তার মাঠে ফেরার ঘোষণাটা মেসিভক্তদের জন্য বেশি স্বস্তির। যদিও দীর্ঘদিন চোটে থাকায় এ ম্যাচে কিছুটা অস্বস্তিতে থাকার কথা তার। আর ফিট মেসি আগের মতোই অপ্রতিরোধ্য। তাই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বিশ্বকাপজয়ী মহাতারকাকে যেন দীর্ঘদিন মাঠে দেখা যায়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ