এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ AM

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০২:১৯:৪০ AM

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়


লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচেই গোলশূন্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। এরপর চতুর্থ ম্যাচে জোড়া গোল করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। পঞ্চম ম্যাচেও গোলের দেখা পেলেন তিনি। তার সঙ্গে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। তবে স্কোরকার্ড দেখে বোঝার উপায় নেই রিয়ালকে কতটা কষ্ট করে এই জয় পেতে হয়েছে। বিশেষ করে সোসিয়েদাদের তিনটি প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত না হলে ফলাফল অন্যরকমও হতে পারতো।

নিজেদের ঘরের মাঠে রিয়ালকে বেশ চাপেই ফেলেছিল সোসিয়েদাদ। যে কারণে প্রথম গোলের দেখা পেতে রিয়ালকে অপেক্ষায় থাকতে হয় ৫৮তম মিনিট পর্যন্ত। আর্দা গুলেরের বুলেটগতির শট গিয়ে লাগে সোসিয়েদাদের লেফট-ব্যাক সের্হিও গোমেজের হাতে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা কাজে লাগিয়ে এবারের লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনি।

রিয়ালের দ্বিতীয় গোলের পেছনেও ভিনির অবদান রয়েছে। বল নিয়ে বক্সে ঢুকে গেলে তাকে পা দিয়ে ফেলে দেন সোসিয়েদাদের জন আরামবুরু। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে শট নেন এমবাপ্পে। সুযোগ নষ্ট করেননি তিনি। শেষ দুই ম্যাচে নিজের তৃতীয় গোলের দেখা পেলেন এই সাবেক পিএসজি তারকা। এর আগে অবশ্য বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু গোলের দেখা পাননি।

এ নিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত রইলো রিয়াল মাদ্রিদ। লা লিগার এ মৌসুমে ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়নরা আছে দুইয়ে। শীর্ষে থাকা বার্সেলোনা ৪ ম্যাচের সবকটিতেই জিতে সংগ্রহ করেছে ১২ পয়েন্ট।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ