রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে খেলা দেখবেন যেভাবে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে খেলা দেখবেন যেভাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন

রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে খেলা দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত


কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। ইতোমধ্যে রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। যেখানে জায়গা করে নিয়েছে ব্রাজিলের মেয়েরাও। সেমির টিকিট পেতে আজ রাতে মাঠে নামছে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ নারী দলের মুখোমুখি হবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন-৩ এইচডি ও সনি লাইভে। টিভি ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর এখানে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন।

উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। এই টুর্নামন্টে তাদের সেরা সাফল্য সেমিফাইনাল। দুইবার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামলেও সফলতা পায়নি তারা।

২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছে ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছে ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে। এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনে বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় ব্রাজিল। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক