বাংলাদেশকে ফাঁ দে ফেলতে নতুন অস্ত্রে শান রোহিতের!
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশকে ফাঁ দে ফেলতে নতুন অস্ত্রে শান রোহিতের!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ০৪:৫২:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশকে ফাঁ দে ফেলতে নতুন অস্ত্রে শান রোহিতের!

ছবি: সংগৃহীত


রোহিত শর্মা আর পুল শট —এ দৃশ্য যেন চিরচেনা। হিটম্যানের একাধিক সতীর্থও অনেক সময় জানিয়েছেন, সে যখন পুল শট খেলেন, তা দেখার একটা আলাদাই অনুভূতি হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট। আসন্ন সিরিজ সামনে রেখে চেন্নাইতে এখন টিম ইন্ডিয়ার প্রস্তুতি ক্যাম্প চলছে।

সেখানে গৌতম গম্ভীর, অভিষেক নায়ার, মরনে মর্কেলের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন। ওই প্রস্তুতি শিবিরে নেটে রোহিতকে দেখা গিয়েছে এক অন্য শট অনুশীলন করতে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নতুন অস্ত্রে শান দিচ্ছেন রোহিত।

বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করার জন্য রোহিত শর্মা চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরের নেটে রিভার্স সুইপ অনুশীলন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।

রোহিত পুল শট মারতে ওস্তাদ। কঠিন কঠিন সব ডেলিভারিতেও এ শটে অভ্যস্ত তিনি। কিন্তু তার এই রিভার্স সুইপ বেশ নজর কেড়েছে অনুরাগীদের। এবার দেখার বাংলাদেশের বোলারদের সারপ্রাইজ দিতে আর কী কী শট অনুশীলন করেন রোহিত এবং ম্যাচের সময় তার প্রভাব দেখা যায় কি না।

মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ বার টেস্টে খেলেছেন রোহিত শর্মা। দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন। একাধিক ভারতীয় ক্রিকেটার দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলেছিলেন। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা এবারের দলীপের প্রথম রাউন্ডে খেলেননি।

এই বিরতিতে অবশ্য রোহিত হাত গুটিয়ে বসে থাকেননি। টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে জিমে সময় কাটিয়েছেন। গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেছেন। টেকনিক নিয়ে কাজও করেছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক