ব্যাটারদের হতাশার দিনে বাংলাদেশের বোলারদের রেকর্ড
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ AM

ব্যাটারদের হতাশার দিনে বাংলাদেশের বোলারদের রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৬:৩৮:২৫ AM

ব্যাটারদের হতাশার দিনে বাংলাদেশের বোলারদের রেকর্ড

ছবি: নিজস্ব


চিপক রাজপ্রাসাদের মাঠ থেকে গড়ে ওঠা এক স্টেডিয়াম। ১৯১৬ সালে তৈরি করা হয় এই স্টেডিয়াম। পরে যার নাম বদল করে রাখা হয় এম চিদাম্বারাম স্টেডিয়াম। ভারতের তৃতীয় পুরাতন এই স্টেডিয়ামে আজ ইতিহাসটা নতুন করে লিখেছে বাংলাদেশ। ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতার দিনে বোলারদের এই রেকর্ড বলার মতোই।

চেন্নাই টেস্টে ১ম দিনের মতো ২য় দিনের শুরুটাও ছিল বাংলাদেশের। আগেরদিন কোনো উইকেটের দেখা না পাওয়া তাসকিন এদিন একে একে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ আর রবিচন্দ্রন অশ্বিনকে। তাসকিনের তিন উইকেট শিকারের পরেই চিপকে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা।

চেন্নাইয়ের মাঠে ১০৮ বছরের ইতিহাসে কখনোই টেস্টে এক ইনিংসে ৭ উইকেটের বেশি নিতে পারেননি পেসাররা। বাংলাদেশের পেসাররা গতকাল প্রথম দিনেই নিয়েছিলেন ৫ উইকেট। হাসান মাহমুদের চার উইকেটের সঙ্গী ছিল নাহিদ রানার ১ উইকেট।

আর দ্বিতীয় দিনের শুরুতে তাসকিনের ৩ উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ পূর্ণ করেন ফাইফার। তাতেই চিপক স্টেডিয়ামে টেস্ট ইতিহাসের এক ইনিংসে সবচেয়ে বেশি (৯ উইকেট) নেওয়ার কীর্তি গড়লো বাংলাদেশের পেসাররা।

এর আগে দক্ষিণ আফ্রিকা ২০০৮ সালে এবং ২০১৩ সালের সফরে অস্ট্রেলিয়ার পেসাররা এই মাঠে ৭ উইকেট করে শিকার করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ২০০২ সালের সফরে এসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন।

অবশ্য বাংলাদেশের ইনিংসে ভারতের ৩ পেসার আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ পেয়েছেন মোট ৮ উইকেট। বাকি ২ উইকেট গিয়েছে স্পিনার রবীন্দ্র জাদেজার ঝুলিতে। রেকর্ডের খাতায় তাই দুইয়ে থাকতে হচ্ছে ভারতকে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ