গোয়াইনঘাটে আমন ধানে থ্রিপস পোকার আক্রমণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪২ PM

হতাশ কৃষক শামীম

গোয়াইনঘাটে আমন ধানে থ্রিপস পোকার আক্রমণ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৭:২৭:৫৭ AM

গোয়াইনঘাটে আমন ধানে থ্রিপস পোকার আক্রমণ

নিজস্ব প্রতিনিধি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রোপা আমন ধানের বীজ তলায় ও বপনে দেখা দিয়েছে থ্রিপস পোকার আক্রমণ। এতে ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষক।

উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের কৃষক শামীম তার দুই বিঘা জমিতে চিনির গুড়া ধান বপন করেছিলেন।ধানের গাছ তিন থেকে চার ইঞ্চি লম্বা হওয়ার পর দেখা দিয়েছে পোকার আক্রমণ।হঠাৎ করে ধানের গাছ বাদামী ও হলুদ বর্ণ ধারণ করে ডগা থেকে মোড়ে মোড়ে নিচে পচন ধরেছে। ধান রক্ষার কোনো উপায় না পেয়ে কৃষক দিশেহারা।

কৃষক শামীম জানান, গতবারের তুলনায় এবারের বীজতলা (ধানের চারা) সুস্থ্য সবল হয়েছিল। কিন্তু অজানা রোগে ধানের চারার পাতা হলুদ বর্ণ হয়ে পচতে শুরু করছে। কোনো ভাবেই এই পচনরোধ করতে পারছি না। সরেজমিনে দেখা যায়,আশপাশের বেশ কয়েকজন কৃষকের বীজ তলার ধানের চারায় ও নতুন রোপায়িত ধানের গাছে একই রোগের পাদুর্ভাব। নানা অজানা রোগে আক্রান্ত হচ্ছে বীজ তলার চারা ও রোপায়িত আমন ধানের গাছ।

এদিকে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন সরেজমিন পরিদর্শন করে দৈনিক জৈন্তা বার্তা'কে জানান, বীজতলায় ধানের পাতায় যে হলুদ রঙ বর্ণ ধারণ করে পচে যাচ্ছে তা 'থ্রিপস' পোকার আক্রমণ। তবে এ নিয়ে কোন হতাশের কারণ নেই। উপজেলা কৃষি অফিস অথবা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিকট থেকে সঠিক পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় কীট-নাশক ব্যবহার করলে দ্রুত সময়ে 'থ্রিপস' পোকা ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো জানান, ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস থেকে সরেজমিনে ধানের বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার