প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ PM

নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির মানবিক উদ্যোগ

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৮:৪৪:০১ PM

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ

সংগৃহিত ছবিকে এআই দিয়ে এডিট করা


সদ্য প্রয়াত সাংবাদিক, দৈনিক যায়যায়দিন-এর ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি।

মানবিক এ উদ্যোগের আওতায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির যৌথ অর্থায়নে এটি বাস্তবায়িত ২৭তম মানবিক প্রকল্প।

শনিবার (১৮ জুলাই) সকালে কাওছার আহমদের নিজস্ব ভিটায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ফজুল মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনিক পাল, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য নাজমুল ইসলাম ও জুয়েল আহমদ, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদ এবং তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন দয়ামীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এম. রুম্মান আহমদ নোমান।

বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতিকে ধারণ করে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এই উদ্যোগ কেবল একটি ঘর নির্মাণ নয়, বরং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ অসহায় পরিবারের পাশে দাঁড়ালে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতাকারী সকল দাতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর কৃষক দলের সদস্য সচিব আব্দুল গনী, সৈয়দ ইসহাক আলী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ফজুল মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, অয়েস আহমদ, মো. আনু মিয়া, নেসার্স ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফিরাত এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা লুকমান আহমদ।

উল্লেখ্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে গৃহীত এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮