গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ PM

গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৫:৩২:১৯ PM

গোয়াইনঘাটে তিন শতাধিক খেটে খাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন কাওছার

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের গতর খেঁটে খাওয়া তিন শতাধিক শ্রমিকদের উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার। 
গতকাল শুক্রবার ১৭ জুলাই বিকেলে ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে ও আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তাদের কাজ করার সামগ্রী বালতি উপহার প্রদান করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী।
ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ছমীর উদ্দিন ও ইউনিয়ন যুব জমিয়তের আহ্বায়ক মুফতি মাওলানা ইসমাইল আলীর যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ এহসান উল্লাহর সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ও ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম এবং যুব জমিয়তের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮