ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৩ AM

ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০২:০১:৪২ PM

ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ


সিলেটের ওসমানীনগর উপজেলায় উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এক প্রবাসীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবি করা প্রবাসী মুহিবুর রহমান (৫৫) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মুহিবুর রহমান উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর পূর্বপাড়া গ্রামের মৃত মতছির আলীর ছেলে। তিনি ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দায়ের করা অভিযোগে বাহরাম খা, ছমছু খা ও জয়নাল খাকে বিবাদী করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন পরিবারের সদস্যরা প্রবাসে থাকায় অভিযুক্তরা সুযোগ নিয়ে তাদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পৈতৃক মালিকানাধীন জমি দখল করে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন।

দেশে ফিরে মুহিবুর রহমান ও তাঁর ভাই বেলাল মিয়া বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে আলোচনা করলে তারা জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩০ মে দুপুরে বাদী তাঁর মালিকানাধীন দোকানঘরের ভাড়াটেদের দোকান ছেড়ে দেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এমনকি জমি দাবি করলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুহিবুর রহমান।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল দেব বলেন, বিষয়টি আমি তদন্ত করছি।

ওসমানীনগর থানার ওসি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে অভিযুক্ত বাহরাম খা ও তাঁর পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিরোধপূর্ণ জমিটি তারা বৈধ দলিলমূলে ক্রয় করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ সম্পত্তিটি সিরাজপুর মৌজার বিএস জেএল নং-১৯৬, খতিয়ান নং-১১৭, দাগ নং-১৩২-এর অন্তর্ভুক্ত, যার পরিমাণ ৩ শতক।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’