গোয়াইনঘাটে সাংবাদিকের সাথে ওয়ার্ল্ড ভিশনের অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ PM

গোয়াইনঘাটে সাংবাদিকের সাথে ওয়ার্ল্ড ভিশনের অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৯:০৬:৩৪ PM

গোয়াইনঘাটে সাংবাদিকের সাথে ওয়ার্ল্ড ভিশনের অগ্রগতি শেয়ারিং সভা অনুষ্ঠিত

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাটে সাংবাদিকদের সাথে "৩ জিরো( শিশুশ্রম,বাল্যবিবাহ ও বিদ্যালয়ের বাহিরে থাকা শিশু) রোধে অগ্রগতি শেয়ারিং সভা "অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ সেপ্টেম্বর বেলা ৩ টায় গোয়াইনঘাট এপি অফিসে ব্যবস্হাপক শেলী তেরেসা কস্তার সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এপি ম্যানজার।পরে তাদের কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। ২০২৫ থেকে আগষ্ট ২৬ পর্যন্ত সময়ে তাদের প্রদর্শিত তথ্যে জানানো হয় গোয়াইনঘাটের বিভিন্ন ইউপিতে বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে ১৩ হাজার ৬০৯জন,শিশুশ্রমে নিয়োজিত রয়েছে ৪ হাজার ৯৬২ জন,প্রাথমিক পর্যায়ে বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশু রয়েছে৫ হাজার ১৮৬ জন। মাধ্যমিক পর্যায়ে সহায়তা প্রদান এবং অবিভাবকের সাতে আলাপ করে ঝরে পড়া ২৪জন শিশুকে আবার ভর্তি করতে পেরেছে ওয়ার্ল্ড ভিশন। এ ছাড়া দেড়শত পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। স্বাস্থ্য পুষ্টি শিক্ষা শিশু অধীকার গবাদিপশু হাঁস মুরগি পালন,শাকসবজি উৎপাদনে সহায়তা প্রধান, ২ হাজার ৮শত স্পন্সর শিশুকে কেনাডার অর্থায়নে বিভিন্ন সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীল করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি। সভায় গোয়াইনঘাট প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি,সম্পাদকসহ ক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।সাংবাদিকরা ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের প্রশংসা করেনএবং কর্যক্রম বাস্তবায়নে মতামত তুলেধরে সমাজ উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখিত ৩ টি বিষয়ে শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ বাস্তবায়নে সকল সাংবাদিকসহ সমাজের সকলস্হরের মানুষের সহযোগিতা কামনা করেন এপি ম্যানেজার। শেলী তেরেসা কস্তা। সভায় বক্তব্য রাখেন ঝলমল মারিয়া, তাসনিম সুলতানা,এন্তনী রংদি, রকিপাল্মা, বিজয়া চিসিম,আপজল হোসেন প্রমুখ।

জৈন্তা বর্তা / ওয়াদুদ