বন্দরবাজারে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ PM

বন্দরবাজারে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৮:৩৮:১০ AM

বন্দরবাজারে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

ফাইল


সিলেটের বন্দরবাজার থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ার সংলগ্ন পরিত্যক্ত পুরাতন জেল কোয়ার্টারের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন (৩৩), দিদার হোসেন (৩২), সোনা মিয়া (২৬) ও নজরুল (২২)। অভিযানকালে ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও অস্ত্র জব্দ করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, পুরাতন জেল কোয়ার্টারের ভিতরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত- এমন খবর পেয়ে কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। 

এসময় ৩টি রাম দা, ১টি চাকু, ১টি হাতুড়ি ও ৫টি মখোশসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই দুটি করে মামলা রয়েছে। গতকাল (মঙ্গলবার) গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ (বুধবার) দুপুরে ৪ ডাকাতকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশন দেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার