লিভারপুল ও চেলসির জয়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

লিভারপুল ও চেলসির জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ১২:০১:৫৭ অপরাহ্ন

লিভারপুল ও চেলসির জয়

ফাইল ছবি


ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে লিভারপুল ও চেলসি। লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে বোর্নেমাউথকে। আর চেলসি একই ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যামকে।

এই জয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লিভারপুল। আর সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থ স্থানে।

চেলসির হয়ে জোড়া গোল করেন নিকোলাস জ্যাকসন। তিনি ম্যাচের ৪ ও ১৮ মিনিটে গোল দুটি করেন। অন্যদিকে বিরতির পর ৪৭ মিনিটে কোল পালমার করেন একটি গোল। বাকি সময়ে চেলসি যেমন পারেনি আর ব্যবধান বাড়াতে, তেমনি ওয়েস্টহ্যামও পারেনি কমাতে।

এদিকে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন লুইস দিয়াজ। তিনি ২৬ ও ২৮ মিনিটে গোল করেন। ৩৭ মিনিটে অপর গোলটি করেন ডারউইন নুনেজ। বোর্নেমাউথ বাকি সময়ে এই ব্যবধান আর কমাতে পারেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক