গোয়াইনঘাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা:পরিবারের দাবি হত্যা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ PM

শ্বাশুড়ি আটক, স্বামী পলাতক

গোয়াইনঘাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা:পরিবারের দাবি হত্যা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৯:২৫:২৬ AM

গোয়াইনঘাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা:পরিবারের দাবি হত্যা

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তবে নিহত গৃহবধুর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম রিপা বেগম (২৩)। সে পার্শ্ববর্তী আব্দুল মহল গ্রামের দিনমজুর আনিসুলের মেয়ে এবং পুকাশ দিঘির পার গ্রামের  সোহেল আহমদর স্ত্রী।

সোমবার ২১ আগষ্ট রাতে গোয়াইনঘাট উপজেলার ১০ নংপশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ দিঘির পার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে রিপার স্বামী সোহেল ও দেবর ফয়সল পলাতক রয়েছেন।  

থানায় লিখিত অভিযোগ এবং স্থানীয় সুত্রে জানা গেছে,  ৩ বছর পুর্বে সোহেলের সাথে রিপা বেগমের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ২ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে এবং রিপা বেগম ৩ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে রিপার উপর স্বামী ও পরিবারের লোকজন বিভিন্ন ইস্যুতে মানসিক ও শারিরীক নির্যাতন করে আসছে। এসব ঘটনায় একাধিক বার সালিশ বিচার হয়েছে এবং গোয়াইনঘাট থানায় রিপা ও রিপার বাবা বাদী হয়ে একাধিক লিখিত অভিযোগ দাযের করেছেন। স্থানীয় ইউপি সদস্য এবং সালিশগন এসব ঘটনা নিষ্পত্তি করে দিয়েছেন। ঘটনার দিন সন্ধ্যার সময়ও একটি সালিশ বৈঠক ছিল। সালিশগন বৈঠকে বসা মাত্র রিপার শাশুড়ী এসে বৈঠকে বলেছেন রিপা আত্মহত্যা করেছে। এসময় গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে খাটের উপর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে। এবং শ্বাশুড়ি তেরাবানকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সিওমেক হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে রিপার লাশ তার বাবা বাড়ি আব্দুল মহল গ্রামে নিয়ে আসেন বাদ মাগরিব আব্দুল মহল ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়।

নিহত রিপার বাবা আনিছুল বলেন, ঘটনার ২ ঘন্টা পুর্বে আমার মেয়ে আমাকে ফোন করে বলেছে বাবা তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা (স্বামীর পরিবার) আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন আমার মেয়ে আত্মহত্যা করেনি,আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, তিনি প্রসাশনের কাছে সটিক তদন্ত করে আসামিদের আটক ও সুষ্ট বিচারের দাবি জানান।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত ) মেহদি হাসান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরন করি এবং শ্বাশুড়িকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করি।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার