ওসমাননীগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ PM

ওসমাননীগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ১০:১৬:৫১ AM

ওসমাননীগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : নিজস্ব


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ  এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার ( ২৩ আগস্ট ) উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ছৈল মিয়ার সভাপতিত্ত্বে ও আওয়ামীলীগ নেতা কাওছার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু চৌধুরী, তাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান অরুণয় পাল ঝলক,যুক্তরাজ্য প্রবাসী সুয়েজ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি ইকবাল আহমেদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধূরীর বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর খুনিদের  প্রেতাত্মারা এখনো  দেশের বিরুদ্ধে কাজ করছে। তারা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে ব্যাহত  করার জন্য প্রতিনিয়ত কাজ করছে। এদের থেকে সাবধান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার