মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৯:১০:৩১ পূর্বাহ্ন

মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

ছবি: নিজস্ব


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত বাংলাদেশ সফরে আসতে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে চিন্তা মুক্ত রাখতেই এই মহড়া দিয়েছে সেনাবাহিনী।

অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে গতকাল দেশটির তিনজন প্রতিনিধি ঢাকা এসেছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে। রোববার তাদের উপস্থিতিতেই চলে সেনাবাহিনীর বিশেষ মহড়া।

মূল মাঠে হেলিকপ্টার অবতরণের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ঢুকে ক্রিকেটারদের ‘জীবিত উদ্ধার করে’ তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ৩০ মিনিটের সাজানো নাটকের সফল পরিসমাপ্তি সেখানেই। তাতে সফলভাবে শেষ হয় সেনা অভিযানের মহড়া।

৩০ মিনিটের এ মহড়া মধ্য দিয়ে বিশ্ব দরবারে পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ, ‘নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই এখানে।’

দক্ষিণ আফ্রিকা দলকে নিরাপত্তা দিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশ। নাশকতা এড়াতে পুরো সিরিজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনীও। জরুরি প্রয়োজনে ৩০ মিনিটের মধ্যে স্টেডিয়াম পাড়ায় আসবে সেনাবাহিনী। আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রতিনিধি দলের চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।

সিরিজের সূচি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিসিবি। তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট মিরপুরে শুরু হবে ২১ অক্টোবর। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৯ অক্টোবর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক