জৈন্তাপুরে ৮০০ কেজি ভারতীয় চা পাতাসহ আটক ১
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০২ AM

জৈন্তাপুরে ৮০০ কেজি ভারতীয় চা পাতাসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ১২:৫১:০৩ PM

জৈন্তাপুরে ৮০০ কেজি ভারতীয় চা পাতাসহ আটক ১

ছবি: জৈন্তাপুর প্রতিনিধি


সিলেটের জৈন্তাপুরে ৮০০ কেজি ভারতীয় চা পাতাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় অভিযান চালিয়ে এসব চা পাতাসহ ১ জনকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।


আটক ব্যক্তির নাম সুলতান আহমেদ (২১)। তিনি একই উপজেলার চারিকাঠা ইউনিয়নের পূর্ব ভিত্রিখেল গ্রামের এবাদুর রহমানের পুত্র।


পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ওমর ফারুকের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।  এসময় থানার উপ- পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পাখিটেকি এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে আংশিক ভেজা অবস্হায় একটি পিকআপ হতে ২০ বস্তা (৮০০ কেজি) ভারতীয় চা পাতা আটক করা হয়।


এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ওমর ফারুক চা পাতাসহ সুলতান আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুলতানসহ আরো তিনজনকে উক্তো ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। পুলিশ এস্কটের মাধ্যমে সুলতানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক