কমিটি গঠনে পদপ্রত্যাশীদের সিভি আহ্বান শাবি ছাত্রদলের
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ PM

হল, অনুষদ ও বিভাগ কমিটি

কমিটি গঠনে পদপ্রত্যাশীদের সিভি আহ্বান শাবি ছাত্রদলের

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ১২:০২:৫৭ AM

কমিটি গঠনে পদপ্রত্যাশীদের সিভি আহ্বান শাবি ছাত্রদলের

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আবাসিক হল, অনুষদ ও বিভাগ (ডিপার্টমেন্ট) কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আগ্রহী নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে সংগঠনটি।

শনিবার (১৮ জুলাই) শাবিপ্রবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী শাবিপ্রবি শাখার আওতাধীন সব আবাসিক হল, অনুষদ ও বিভাগে নতুন কমিটি গঠন করা হবে। এজন্য পদপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আবেদনকারীর জীবনবৃত্তান্তে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সংক্ষিপ্ত বিবরণ এবং সাম্প্রতিক কর্মসূচিতে অংশগ্রহণের তথ্য উল্লেখ করতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে পূর্বের সদস্য ফরমের অনুলিপি, জন্মনিবন্ধন সনদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়পত্রের (স্টুডেন্ট আইডি) ফটোকপি সংযুক্ত করতে হবে।

আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে শাবিপ্রবি ছাত্রদলের দপ্তরে আবেদনপত্র জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স এবং সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮