বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নিরাপত্তা জোরদারে পুলিশ

বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৬:১১:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক

(প্রতীকি ছবি)


আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপর হামলার অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। আগামী ৬ অক্টোবর মধ্য প্রদেশের গোয়ালিয় শহরে মাঠে গড়াবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন “গোয়ালিয়র বনধ”কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা।

যদিও হিন্দু মহাসভার হুমকি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভেন্যু ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় পুলিশ। দেশটির গণমাধ্যমের খবর, কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

এদিকে, প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের জেরে কানপুর ও গোয়ালিয়রে ম্যাচ দুটি আয়োজন করতে দিতে চায় না হিন্দু মহাসভা। এরই মধ্যে ম্যাচ বিরোধী নানা কর্মসূচি পালন করছে তারা।

হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ গতকাল (সোমবার) গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিরোধিতা করে বলেছিলেন, তারা চান না নির্মমভাবে হিন্দু নির্যাতনকারী কোনো দেশের বিরুদ্ধে এখানে ম্যাচটি হোক। তাই তারা ম্যাচের দিন “গোয়ালিয়র বনধ” তথা ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিকেল সেরা ও জরুরি বিষয়াদি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / এনআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক