নারী বিশ্বকাপে এবারও নেই কোনো পুরুষ আম্পায়ার
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ PM

নারী বিশ্বকাপে এবারও নেই কোনো পুরুষ আম্পায়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ১২:১৫:৩৭ PM

নারী বিশ্বকাপে এবারও নেই কোনো পুরুষ আম্পায়ার

সংগৃহীত


আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যদিও আসরটির আয়োজক ছিল বাংলাদেশ। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তৈরি হওয়া পরিস্থিতির জন্য তা সরিয়ে আরব আমিরাতে নেওয়া হয়। আগামী ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর গ্রুপ পর্বে বাংলাদেশকে আরো তিনটি ম্যাচ খেলতে হবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

এদিকে মঙ্গলবার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হলো। এর আগে, ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা সবাই নারী ছিলেন। এবারের ১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন আছেন ম্যাচ রেফারি। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল মাঠে থাকছে না কোনো পুরুষ। অনফিল্ড আম্পায়ার তো বটেই, ম্যাচ অফিসিয়াল প্যানেলের সবাই নারী।

এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক। আগের চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে ছিলেন তিনি। ইভেন্টে চতুর্থবার অংশ নিচ্ছেন কিম কটন ও জ্যাকলিন উইলিয়ামস। দুজনেরই ফাইনাল পরিচালনা করার অভিজ্ঞতা আছে।

আগের ফাইনালের টিভি আম্পায়ার সু রেডফার্নও চতুর্থবার এই টুর্নামেন্টে দায়িত্ব পেলেন। জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ দাম্বানেভানার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে এবার।

আইসিসির সিনিয়র ম্যানেজার আম্পায়ার্স অ্যান্ড রেফারিস শন ইজি বলেছেন, ‘আমাদের খেলায় মেয়েদের অগ্রগতিতে অবদান রাখতে পেরে আইসিসি গর্বিত। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধু নারীদের নিয়ে ম্যাচ অফিসিয়ালদের লাইনআপ ঘোষণা করতে পারা চমৎকার। আমরা আশাবাদী এই ইভেন্টে তারা দারুণ কাজ করবে। তাদের জানাই শুভ কামনা।’

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার: লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান ও জ্যাকুইলিন উইলিয়ামস।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু