ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৮ PM

ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ০৭:৪২:০০ AM

ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

সংগৃহীত


কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ইনজুরিতে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ফ্রান্সম্যান। 

আলাভেসের বিপক্ষে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লে আনচেলত্তি জানান, কিছুটা ব্যথা অনুভব করেছেন এমবাপ্পে। 

তবে রিয়াল মাদ্রিদের মেডিকেল বোর্ড পরীক্ষা করে আরও বড় ইনজুরি পেয়েছে। বিবৃতি দিয়ে ক্লাব বলেছে, বাঁ-পায়ের ঊরুর মাংসপেশিতে ব্যথা পেয়েছেন এমবাপ্পে। 

রিয়াল মাদ্রিদ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে। ওই ম্যাচসহ তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরতে পারেন তিনি। 

রিয়ালে যোগ দেওয়ার পর এটাই এমবাপ্পের প্রথম ইনজুরি। ব্লাঙ্কোসদের জার্সিতে তিনি সব মিলিয়ে ৯ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। এর মধ্যে লিগে করেছেন ৫ গোল।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু