শান্ত-মুমিনুল জুটিতে ভারতের বিপক্ষে প্রতিরোধের চেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শান্ত-মুমিনুল জুটিতে ভারতের বিপক্ষে প্রতিরোধের চেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০১:১২:২৪ পূর্বাহ্ন

শান্ত-মুমিনুল জুটিতে ভারতের বিপক্ষে প্রতিরোধের চেষ্টা


কানপুরে ঘুরে দাঁড়ানোর টেস্টে সাবধানী শুরু করলেও হঠাৎই খেই হারায় বাংলাদেশ। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর ২৯ রানে হারিয়ে বসে দ্বিতীয় উইকেট। বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামকে ফিরিয়ে চেপে ধরেন আকাশ দীপ সিং। তবে সেই চাপ বেশ দক্ষতার সঙ্গেই সামলাচ্ছে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্ত। লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। ১৭ ও ২৮ রানে উইকেটে আছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল শান্ত। তাদের ব্যাটেই প্রতিরোধ গড়ছে বাংলাদেশ।

এদিন ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাতে উইকেট পেতে ধুঁকতে হচ্ছিল ভারতীয় বোলারদের। এর মাঝে হঠাৎই ছন্দপতন। দলীয় ২৬ রানে ফিরতে হয় জাকিরকে। ২৪ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। জাকিরকে স্লিপে যশস্বী জয়সওয়ালের ক্যাচ বানিয়ে শূন্য রানে ফেরান আকাশ দীপ। খানিক পর সাদমানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ।

আম্পায়ার আউট না দিলেও অধিনায়ক রোহিতকে রাজি করিয়ে রিভিউ নেন তিনি। আর তাতেই সাদমানকে ফিরতে হয় সাজঘরে। ৩৬ বলে ২৪ রানে থামতে হয় সাদমানকে। এরপর দু’দফা রিভিউ নিয়েছে ভারত। ফিরতে পারত নাজমুল শান্ত ও মুমিনুল হক। তবে ভারত রিভিউ নিলেও তাতে বেঁচে যান দু’জনে। 

এর আগে, কানপুর টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঘুরে দাঁড়াতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারত অবশ্য চেন্নাই টেস্টের একাদশেই আস্থা রেখেছে। কানপুরের কন্ডিশন বিবেচনায় নিয়ে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক