বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৮ PM

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১০:৩৩:২২ AM

বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

ছবি:সংগৃহীত


ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে আজ শনিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। ইতোমধ্যে বৃষ্টির কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত ক্রিকেট দল।

এর আগে গতকালও টেস্টের প্রথম দিন দিনভর বৃষ্টির বাগড়া ছিল। টস বিলম্বে হওয়ার পর খেলা শুরু হলেও প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে বৃষ্টি না থামায় ও আলো কমে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ার।

গ্রিন পার্ক স্টেডিয়ামে চারে নামা মুমিনুল হক ৮১ বলে ৭ চারের সাহায্যে করেন ৮০ রান। আরেক পাশে ৬ রানে অপরাজিত মুশফিক। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু