দুই ম্যাচ নি ষিদ্ধ আর্জেন্টিনার গোলরক্ষক
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৮ PM

দুই ম্যাচ নি ষিদ্ধ আর্জেন্টিনার গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৩:০৫:০০ AM

দুই ম্যাচ নি ষিদ্ধ আর্জেন্টিনার গোলরক্ষক

ছবি সংগৃহীত


আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতি ভাঙায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি।  

এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষককে।

তবে শাস্তির সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত পোষণ করেছে এএফএ। তবে আপিল করা করা হবে কি না, তা জানানো হয়নি।

নিষেধাজ্ঞার কারণে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মিস করবেন মার্তিনেস।

আপত্তিকর আচরণের প্রথম ঘটনাটি ঘটেছিল ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে। যেখানে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্তিনেস। একই ধরনের উদযাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও।

দ্বিতীয় ঘটনাটি ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরায় ধাক্কা দেন মার্তিনেস। এমনকি ক্যামেরাম্যান জনি জ্যাকসন দাবি করেন, মার্তিনেস তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন।

ওই দুই ঘটনায় মার্তিনেসের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা। যে কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলো তাকে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু