বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১০:০৪:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারত ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে তারা। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। 

ভারত দু'টি গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে কর্নার থেকে ভারত প্রথম লিড নেয়। ডান প্রান্ত থেকে করা কর্নার দুই ডিফেন্ডারের মধ্যে ভারতীয় ফুটবলার হেডে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া বিকল্প ছিল না

বাংলাদেশ সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল। ফাইনালেও চেষ্টা ছিল সমতা আনার। খেলায় ফেরার সুযোগও পেয়েছিল। দুই বার গোলরক্ষককে বক্সের মধ্যে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ সেমিফাইনালে ইনজুরি সময়ে সমতা এনেছিল। ফাইনালে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। তাই খানিকটা আশা ছিল বাংলাদেশের। তবে আজ ফাইনালে অবশ্য অন্য চিত্র হয়েছে। সমতা আনার পরিবর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল হজম করে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারত ২-০ গোলের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে। বাংলাদেশ দল আগামীকাল সকালে দেশে ফিরবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক