সিলেট থেকে লন্ডনগামী বিমানে ‘মাতাল যাত্রী’র লঙ্কাকাণ্ড
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০২ AM

সিলেট থেকে লন্ডনগামী বিমানে ‘মাতাল যাত্রী’র লঙ্কাকাণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৭:৪৫:১১ AM

সিলেট থেকে লন্ডনগামী বিমানে ‘মাতাল যাত্রী’র লঙ্কাকাণ্ড

ফাইল


সিলেট থেকে লন্ডনগামী বিমানের একটি ফ্লাইটে সিলেটের বিশ্বনাথের এক বাসিন্দা মাতাল হয়ে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছেন। অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি কয়েকজন নারীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে ওই যাত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (২৫ আগস্ট) সিলেট থেকে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইটে এসব কাণ্ড ঘটে। 

 জানা যায় সিলেট থেকে উড়াল দেওয়া বিমানের ফ্লাইটটি ‘ব্ল্যাক সি’র উপরে গেলে এক মাতাল যাত্রী হঠাৎ চিৎকার-চেচামেচি শুরু করেন। তার সামনের আসনে বসা বাচ্চাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই ব্যক্তি।

এসময় বাচ্চারা ভয়ে জড়োসড়ে হয়ে যায় এবং অনেকে কান্নাও শুরু করে দেয়। সিটের সামনে রাখা মনিটরও ভাঙচুরের চেষ্টা চালান ওই মাতাল যাত্রী। এসময় দায়িত্বরত কেবিন ক্রু এসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যাত্রীকে থামাতে চেষ্টা করলে কেবিন ক্রুর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এছাড়াও মাতাল যাত্রীটি কয়েকজন নারী যাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন।

উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটের যাত্রীরা ক্রুদের টিম লিডার ও সিকিউরিটি চিফকে বিষয়টি জানালে তারা যাত্রীদের আশ্বস্ত করলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

অভিযুক্ত যাত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ না নিয়ে বরং হয়রানির শিকার নারী যাত্রীদের অন্য সিটে সরে যেতে বলেন দায়িত্বরতরা। এতে ক্রুদের টিম লিডার ও সিকিউরিটি চিফের প্রতি ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। আর কোনো ফ্লাইটে যাতে এমন পরিস্থিতির মুখে না পড়তে হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক