প্রেমে ব্যর্থ হয়ে’ সিলেটে এক কিশোর আত্মহত্যা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০১ AM

প্রেমে ব্যর্থ হয়ে’ সিলেটে এক কিশোর আত্মহত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৮:১৫:০০ AM

প্রেমে ব্যর্থ হয়ে’ সিলেটে এক কিশোর আত্মহত্যা

ফাইল


‘প্রেমে ব্যর্থ হয়ে’ সিলেটে মো. সুলতান মিয়া (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুলতানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

উদ্ধার হওয়ার মৃত মো. সুলতান মিয়া (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার হান্দুরা গ্রামের মৃত সুমন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে সিলেট মহানগরের শাহজালাল উপশহরের যতরপুর এলাকার মল্লিক মিয়ার কলোনিতে (নবপুষ্প ১১০) থাকতো। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকালে সুলতানকে তার থাকার কক্ষ থেকে অনেক্ষণ ধরে বের না হওয়ায় তাকে ডাকতে গিয়ে দরকার ফাঁক দিয়ে দেখা যায়- সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুলতানের দেহ ঝুলছে। পরে সোবহানীঘাট ফাঁড়িপুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

তবে স্থানীয় একটি সূত্র জানায়- ‘প্রেমে ব্যর্থ হয়ে’ সুলতান আত্মহত্যা করেছে। 

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এস.আই শামীম আহমদ বলেন- ময়না তদন্তের পর আজ (শনিবার) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক