ফাইল
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বিএনপির যা যা করা দরকার সব করতে হবে। এই সরকার থাকা অবস্থায় খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। আওয়ামী লীগের নির্বাচন কমিশন ভেঙে নতুন করে গঠন করতে হবে। এই সরকার থাকা অবস্থায় দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
শনিবার বিকালে মহানগরের রেজিস্টারি মাঠে বিএনপির এক পথসভায় এসব কথা তিনি। এর আগে রেজিস্টারি মাঠ থেকে সরকার পতনের এক দফা দাবিতে সিলেটে শনিবার (২৬ আগস্ট) ব্কিালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এদিকে, বিএনপির মিছিল থেকে ককটেল ফুটানোর অভিযোগে আবদুল কাদের জিলানি (২৫) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন নেতাকর্মীরা।
জিলানি সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি সিলেট মহানগরের বেতেরবাজার এলাকার ওয়াহিদ মিয়ার কলোনিতে থাকেন। পেশায় জিলানি একজন সিএনজি অটোরিকশাচালক।
বিএনপি নেতাদের দাবি- উদ্দেশ্যমূলকভাবে ওই ব্যক্তি বিএনপির মিছিলে ককটেল ফুটিয়েছেন। এসময় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, ককটেল ফুটানোর অভিযোগে মিছিল থেকে জিলানি নামে একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তাতির জানার চেষ্টা করা হচ্ছে।
এম সি




