বি পি এ ল দলের মালিকানায় শা কিব খান
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ PM

বি পি এ ল দলের মালিকানায় শা কিব খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৮:১৬:৫১ AM

বি পি এ ল দলের মালিকানায় শা কিব খান

বিপিএল ঢাকা ক্যাপিটালস টিমের লোগো উন্মোচন করেন শাকিব খান ছবি:সংগৃহীত


বাংলাদেশের সিনেমা জগতের সুপারস্টার শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক হারল্যানের মালিকানায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন দলেন নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বিপিএলে “ঢাকা ক্যাপিটালস” নামে অংশগ্রহণ করবে শাকিবের দল।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে দলের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

দীর্ঘ দিন ধরেই বিপিএলে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছিলেন শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, “আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।”

বিশ্বব্যাপী বিভিন্ন প্রিমিয়ার লীগের খেলাগুলোতে দলের মালিকানায় থাকেন তারকারা। তবে বিপিএলের ১১তম আসরে এই প্রথম কোনো দলের মালিকানায় আসলো দেশের তারকা।

এ বারের আসরের বিপিএল শুরু হবে ২৭ সেপ্টেম্বর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে দল থাকবে ৭টি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী