বিশ্বকাপ বাছাই: মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই: মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১১:২০:১৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাই: মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

ছবি: সংগৃহীত


কোপা আমেরিকা ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। চোটের কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন। যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুই ম্যাচেও খেলতে পারেননি মেসি। তাকে রেখেই এবার আসন্ন দুটি বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা দুই ম্যাচের একটিতে (কলম্বিয়ার বিপক্ষে) পরাজিত হয় আলবিসেলেস্তে বাহিনী। যা চলতি বছরে তাদের প্রথম হার। তবে নিজেদের পুরোনো ছন্দে ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরালেন কোচ স্কালোনি।

এই দলে আরেকটি চমক রয়েছে। ২০ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া আগের উইন্ডোর আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তালিয়াফিকো, লিওনার্দো বালের্দি, এজাকুয়েল প্যালাসিওস এবং মার্কাস আকুনাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

এদিকে, গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে কারণে তাকে পরবর্তী দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সে কারণে তার দলে অনুপস্থিতি অনুমেয়ই ছিল। তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে নেওয়া হতে পারে সেই আলোচনা ছিল। তবে নতুন করে কাউকে না ডেকে স্কালোনি আগের স্কোয়াডে থাকা জেরোনিমো রুলি, জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজকে রেখেছেন স্কোয়াডে।

তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্টিন ক্যাসেলানোস, গুইদো রদ্রিগেজ ও জিউলিয়ানো সিমিওনে। নিষেধাজ্ঞার কারণে সেই তালিকায় আছেন এমি মার্টিনেজও। নিঃসন্দেহে আসন্ন দুই ম্যাচে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে মিস করবে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলা ও বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড : 

গোলরক্ষক : জেরোনিমো রুলি, জুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, জার্মান পাজেয়া, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ

মিডফিল্ডার : মার্কাস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজাকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড : আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও ভ্যালেন্টিন কার্বোনি

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক