রাতে শিরোপার জন্য লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ PM

রাতে শিরোপার জন্য লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০২:৫২:২৫ AM

রাতে শিরোপার জন্য লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা

ছবি সংগৃহীত


ফুটবল কিংবা ফুটসাল—ক্রীড়াঙ্গনে যে খেলাতেই মাঠে নামুক, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আরও একবার তেমন জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টেরও আয়োজক বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। 

আজ রবিবার (৬ অক্টোবর)) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দেখতে ফুটবলের মতোই আরেকটা খেলা ফুটসাল। তবে মাঠের দৈর্ঘ্য, বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে। দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলাও। বিশেষ করে লাতিন অঞ্চলে নিয়মিতই আয়োজন হচ্ছে এই খেলা। কনমেবল ফুটসাল কোপা আমেরিকাতে বয়সভিত্তিক দলেরও অংশগ্রহণ আছে।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। আর সেমিতে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা।

অনলাইনে দেখবেন যেভাবে : ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর এখানে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ