হাভার্টজকে পাবে না জার্মানি
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ PM

হাভার্টজকে পাবে না জার্মানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১২:১৮:৫৩ PM

হাভার্টজকে পাবে না জার্মানি

কাই হাভার্টজ। ছবি: সংগৃহীত


জার্মানি উয়েফা নেশন্স লিগের আগামী দুই ম্যাচে কাই হাভার্টজকে পাচ্ছে না। আর্সেনালের এই ফরোয়ার্ড হাঁটুর চোটে জাতীয় দল থেকে ছিটকে গেছেন।

গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে আর্সেনালের ৩-১ গোলে জেতা ম্যাচের পুরোটা সময় মাঠে ছিলেন হাভার্টজ। তবে পরদিন দলের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই তারকার চোটের কথা জানায় জার্মানি।

হাভার্টজের বদলি হিসেবে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইউনাটান বুখহার্টকে দলে ডেকেছেন কোচ ইউলিয়ান নাগেলসমান।

হাভার্টজ চলতি মৌসুমে ক্লাব আর্সেনালের হয়ে দারুণ ছন্দে আছেন। প্রিমিয়ার লিগে ৪টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ৬ গোল করেছেন ২৫ বছর বয়সী ফুটবলার। সঙ্গে অ্যাসিস্ট আছে একটি।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে আগামী শুক্রবার খেলবে জার্মানি। আর ১৪ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দলটি।

এদিকে নেশন্স লিগে ‘এ’ লিগের ৩ নম্বরে গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে বসনিয়া ও হাঙ্গেরি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ