মুলতানে অ বি শ্বা স্য হারের পথে পাকিস্তান!
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মুলতানে অ বি শ্বা স্য হারের পথে পাকিস্তান!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৬:৪৫:২০ পূর্বাহ্ন

মুলতানে অ বি শ্বা স্য হারের পথে পাকিস্তান!

ছবি: সংগৃহীত


একটু পেছনে ফেরা যাক। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪৮ রান করেই ইনিংস ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। পরের গল্পটাও জানা সবার। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটেই স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির গল্পটা যেন ফিরছে মুলতানেও। ব্যাটিং স্বর্গে প্রথম ইনিংসে ৫৫৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

নিজেদের এমন রান নিয়ে হয়তো তৃপ্তির ঢেঁকুরই তুলেছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। কিন্তু পাকিস্তানের সাড়ে পাঁচশর বেশি রানও যে ইংল্যান্ডের সামনে মামুলি সংগ্রহ হয়ে যাবে তা কে ভাবতে পেরেছিল!

জো রুট ও হ্যারি ব্রুকের বিশ্বরেকর্ড গড়া জুটির সঙ্গে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের মাঝারি দুটি ইনিংসে ভর করে ইংল্যান্ড ৮২৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে। তাদের লিড গিয়ে দাঁড়ায় ২৬৭ রান!

২৬৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং অর্ডার। দলীয় শতরানের আগেই টপ অর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। এখনো সফরকারীদের চেয়ে পিছিয়ে ১১৫ রানে। অবিশ্বাস্য কিছু না ঘটলে এই টেস্টে পরাজয়টা যেন পাকিস্তানের ভাগ্য ললাটে লেখা হয়ে গেছে অনেকটাই। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক