শেষ মুহূর্তের গোলে জয় পেল ব্রাজিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে জয় পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০১:৪১:৫৪ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে জয় পেল ব্রাজিল


মাঠে সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। একের পর এক পরাজয়ে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ধুকছিল তারা। শুক্রবার সকালে চিলির বিপক্ষে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একটা সময় মনে হচ্ছিল ড্রয়ের দিকে এগোচ্ছে এই ম্যাচ। কিন্তু সেটা হতে দেননি ব্রাজিলীয় তরুণ লুইজ হেনরিক। তার শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়েছে দরিভাল জুনিয়রের দল। এতে এক ম্যাচ পর জয়ে ফিরল ব্রাজিল।
চিলির সান্তিয়াগোতে ভালো শুরু করতে পারেনি ব্রাজিল। মাত্র ২ মিনিটে গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলির হয়ে গোল করেন এডিয়ার্দো ভারগাস। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) এই গোল শোধ করে ব্রাজিল। ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহোর অ্যাসিস্টে গোলটি করেন ইগর জেসুস।
দ্বিতীয়ার্ধে নেমে সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে আক্রমণ তৈরির সময়ে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। ব্রাজিলকে তিন পয়েন্ট এনে দেওয়া গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্ত। ব্রুনো গিমারেসের কাছ থেকে বল পেয়ে চিলির বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জড়ান হেনরিক। গত মাসে আন্তর্জাতিক অভিষেক হওয়া হেনরিক গোলের ২২ মিনিট স্যাভিনিওর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
এই জয়ে ৯ ম্যাচে দরিভাল জুনিয়রের দলের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। চিলির অবস্থান ৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে। ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে, চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক